বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মনোহরদী উপজেলা অফিস প্রাঙ্গণে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মনোহরদীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের কোনো জায়গা হবে না। এসব অপরাধ নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পৌরসভা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল,সদস্য সচিব মোহাম্মদ মামুন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে পুনরায় শেষ হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...