ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
শুক্রবার (৩১ জুলাই) রাতে এনসিপির অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। উল্লেখ্য, এটি নিয়ে দ্বিতীয়বারের মতো দল থেকে অব্যাহতির মুখে পড়লেন বিতর্কিত এই এনসিপি নেতা।
ঘটনার সূত্রপাত শুক্রবার, যখন এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি বিতর্কিত পোস্ট দেন। পোস্টে তিনি হবিগঞ্জসহ সিলেট বিভাগের তিনটি জেলায় এনসিপির পদযাত্রায় বাধা ও হামলার অভিযোগ এনে ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতাদের দায়ী করেন। সেই আলোচনার সূত্র ধরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেন।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি পোস্টটি সরিয়ে নিলেও তার আগেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তানভীরের বিরুদ্ধে দ্রুততম সময়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। তাঁকে পাঠানো অব্যাহতির চিঠিতে বলা হয়, গম্ভীর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করার অপরাধে তাঁকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। নোটিশ প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, ব্যাখ্যা ও তথ্য-প্রমাণ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, দল থেকে চিঠি প্রকাশের কাছাকাছি সময়ে সালাউদ্দিন তানভীর নিজের ভুল স্বীকার করে ফেসবুক অ্যাকাউন্টে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা বিতর্কে জড়িয়ে একাধিকবার শিরোনাম হয়েছেন গাজী সালাউদ্দিন তানভীর। এর আগে সচিবালয়ে প্রবেশ করে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
তীব্র সমালোচনার মুখে ২০২৫ সালের এপ্রিলে তাঁকে প্রথম দফায় দল থেকে অব্যাহতি দিয়েছিল এনসিপি। প্রায় এক বছর পর অভিযোগ প্রমাণিত না হওয়ায় চলতি বছরের ১৬ এপ্রিল তাঁকে পুনরায় পদে পুনর্বহাল করা হয়। তবে পুনর্বহালের মাত্র সাড়ে তিন মাসের মাথায় আবারও দল থেকে সাময়িক অব্যাহতি পেলেন এই কেন্দ্রীয় নেতা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...