Logo Logo

মুকসুদপুরে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের ছয় নেতা শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (৫ আগস্ট) পৃথক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন— গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সিরাজ মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খন্দকার এবং সদস্য হারেজ মোল্লা।

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। অসুস্থতার কারণে দলীয় সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। এ বাস্তবতা বিবেচনায় ব্যক্তিগত ও শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে তারা স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, তাদের এ সিদ্ধান্ত সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত এবং ব্যক্তিগত। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের চাপ, প্ররোচনা কিংবা প্রভাবের কারণে নয়; শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণেই তারা পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

নেতারা জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...