Logo Logo

বৃষ্টির মধ্যেও সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলে হাজারো দর্শক


Splash Image

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। মুষলধারে বৃষ্টিও দমাতে পারেনি ফুটবলপ্রেমীদের। বৃষ্টির মধ্যেই সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখতে জড়ো হন হাজারো দর্শক।


বিজ্ঞাপন


দীর্ঘদিন পর জেলা পর্যায়ে এমন আয়োজন ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম মঈন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা পৌরসভার সিও আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ মণ্ডল, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কণক, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাবেক ফিফা রেফারি তৌয়েব হাসান শামসুজ্জামানসহ সংশ্লিষ্টরা।

উদ্বোধনী ম্যাচে শ্যামনগর উপজেলা একাদশ ও কলারোয়া উপজেলা একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কলারোয়া উপজেলা দলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় শ্যামনগর উপজেলা দল।

খেলা শুরুর আগে সকাল থেকেই সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছিল। বিকেলেও বৃষ্টি অব্যাহত থাকলেও তাতে দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। ছাতা মাথায়, কেউবা বৃষ্টিতে ভিজেই মাঠের চারপাশে দাঁড়িয়ে ও গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন হাজারো দর্শক। দীর্ঘদিন পর জেলা স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে এমন দর্শকসমাগমে উৎসবমুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন বলেন, দীর্ঘদিন ধরে মানুষ খেলাধুলা থেকে অনেকটা দূরে ছিল। একটি ভালো দেশ ও জাতি গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সাতক্ষীরা ক্রীড়ার জন্য একটি উর্বর ভূমি। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সঙ্গে তাদের সম্পৃক্ত করা জরুরি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...