বিজ্ঞাপন
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। এ সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন তিনি।
নিউইয়র্ক সফরকালে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও তিনি অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান হুমায়ুন কবির।
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য হলো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। এর পাশাপাশি সাইডলাইনে কিছু বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকের বিষয়ে প্রায়ই শেষ মুহূর্তে সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কার কার সঙ্গে সাক্ষাৎ বা বৈঠক হবে, তা জানানো হবে। বিষয়টি গোপন কিছু নয় বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিরসনে একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের বিষয়েও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকগুলোতে রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রীর এ সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক, দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...