Logo Logo

কবি- আলেয়া মান্নান

তুমি আসবে বলে


Splash Image


বিজ্ঞাপন


তুমি আসবে বলে রোজ সকালে।

পাখিরা গান গেয়ে বেড়ায় ডালে ডালে।

তুমি আসবে বলে রোজ দুপুরে।

অকারণেই আমার মন, আনন্দে যায় ভরে।

তুমি আসবে বলে রোজ বিকালে।

বসে থাকি নদীর কূলে।

তুমি আসবে বলে রোজ সন্ধ্যায়।

পশুপাখি ফিরে আসে নিজ বাসায়।

তুমি আসবে বলে রোজ নিশিতে,

জোছনা ছড়ায় পূর্ণিমা রাতে।

তুমি আসবে বলে রোজ ভোরে,

পাখিরা ডাকে কিচিরমিচির করে।

তুমি আসবে বলে আকাশ কোণে,

তারাগুলো সব মিটিমিটি জ্বলে।

তুমি আসবে বলে এই জেনে,

আনন্দে বটের শাখা দোলে।

তুমি আসবে বলে ভেবে ভেবে,

সেজেছি আমি আজ নতুন সাজে।

তুমি আসবে বলে হবে দেখা,

রাস্তার পাশে দাঁড়িয়েছি একা।

তুমি আসবে বলে হয়তো হবে বলা,

লুকায়িত আছে যত মনের জ্বালা।

তুমি আসবে বলে শুনেছি কানে।

ফুল ফুটেছে শূন্য কাননে।

কবি পরিচিতি- আলেয়া মান্নান, এনআইডি অনুযায়ী (মোসাঃ আলেয়া খাতুন)। জন্ম নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। কবি ভ্রমন প্রেমী ঘুরতে ভালোবাসে। কবির শৈশব ছিলো খুব দূরন্ত। কবি ভালো মনের মানুষ, কবি সর্বোচ্চ চেষ্টা করে মানুষের বিপদে পাশে থাকতে। কবি একজন মা, কবি সংসারী, কবি চাকুরীজীবি, কবি জীবন সংগ্রামী, কবি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ এটাই তার বড় পরিচয়। এ পর্যন্ত কবির ৪৫ টিরও বেশি কবিতা জাতীয় পত্রিকা ও লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...