বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধান মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, দেশে জ্বালানি সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২৮ সালের পূর্বেই নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর ব্যাপারে প্রক্রিয়া শুরু করা হয়েছে। পূর্বে নির্মিত দুটি টার্মিনালের পাশাপাশি মোট পাঁচটি টার্মিনাল চালু করার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার।
বিদ্যুৎ খাতের উন্নয়ন নিয়ে তিনি জানান, সার্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে সোলার এনার্জির (সৌরবিদ্যুৎ) ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া এফএসআরইউ-এর পাশাপাশি ভবিষ্যতে স্থলভিত্তিক (ল্যান্ডবেজড) এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করছে সরকার।
বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আরও বলেন, ‘ফ্যাসিবাদী শাসনআমলে তৈরি হওয়া দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা এক দিনে সমাধান করা সম্ভব নয়; তবে প্রতিটি উদ্ভূত সমস্যাই আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...