ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুয়ালালামপুরের রিসডা ফাইভ স্টার হোটেলের সুলতান আহমাদ শাহ বহুতল অডিটোরিয়ামে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে এসব মন্তব্য করেন শায়েখ ড. আজাহারী।
প্রবাসী শ্রমিক কর্মচারীদের ৪ মাস পর পর ছুটি পাওয়া যেমন সম্ভব না তেমনি ছুটি পেলেও প্রতিমাসে বিমান ভাড়া দিয়ে দেশ যাওয়া সম্ভব না, এ প্রশ্ন করা হলে ড. আজাহারী বলেন, বিভিন্ন পরিস্থিতিতে বা বিশেষ জরুরি প্রয়োজন ও প্রবাসী কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাস দূরে থাকতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি স্কলার শায়েখ আহমাদূল্লাহ। এসময় তিনি প্রবাসী ও তাদের পরিবারের ইসলামের আলোকে জীবন গঠন করার নিমিত্তে উপস্থিত দর্শকের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন।
হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লিংকন ইউনিভার্সিটির সাঈদ বিন মনসুর, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন গ্রুপের চেয়ারম্যান অনুষ্ঠানের টাইটেল স্পনসর দাতু সেরী হাজী হাসান আলী, মোশাররফ হেসেন মিয়াজী, শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইয়ুথ কমিউনিটির সাধারণ সম্পাদক মো. রমজান।
এছাড়াও আরও সম্মানিত বিভিন্ন ব্যক্তিরা সম্মেলন বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
এসময় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার আক্তার হোসেন, খান তরিকুল, হাসান মো. মাহমুদুল, বাসেত মোল্লা, হাবিবুর রহমান জুয়েল সহ ৮ শত প্রবাসী বাংলাদেশি। সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ ইয়ুথ কমিউনিটির সভাপতি মোহাম্মদ রাজুসহ অনেকে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...