Logo Logo

মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, নিহত ১


Splash Image

প্রতীকী এই ছবিটি এআই দ্বারা নির্মিত।

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় সুবল দাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবল দাস সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-গ ১২২৪১২) দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ড্রাকটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সুবল দাসকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...