Logo Logo

গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপ-উপাচার্য হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি তাঁর দায়িত্বভার গ্রহণ করেন।

যোগদানকালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, "আমি পদ্মাপাড় তথা এই অঞ্চলের সন্তান। নিজ এলাকার এই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সকলের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই।"

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে তাঁর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমানকে প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্বসমূহ পালন করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...