Logo Logo

গোবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার ও পরিবহন দপ্তর আকস্মিক পরিদর্শনে উপাচার্য


Splash Image

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সেবার মানোন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ও পরিবহন দপ্তর আকস্মিক পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।


বিজ্ঞাপন


আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ দুটি দপ্তরের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম, সেবার মান এবং দাপ্তরিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন উপাচার্য।

পরিদর্শনকালে অধ্যাপক ড. মো. সোহেল হাসান কেন্দ্রীয় গ্রন্থাগারের বই ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা এবং গ্রন্থাগারের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের পাঠ ও গবেষণার উপযোগী পরিবেশ এবং গ্রন্থাগারসেবার মান সম্পর্কে তিনি খোঁজ নেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কার্যক্রম, যানবাহন ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সেবার বিভিন্ন দিক পর্যালোচনা করেন উপাচার্য। এ সময় পরিবহন দপ্তরের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে এ ধরনের আকস্মিক পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর মাধ্যমে বিভিন্ন দপ্তরের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...