Logo Logo

নড়াইলে ছেলের বটির কোপে বাবা নিহত


Splash Image

নিহত পিতা আফসার শেখ, ঘাতক ছেলে খায়রুল শেখ।

নড়াইলের লোহাগড়া উপজেলায় নেশার টাকা না পেয়ে ধারালো বটি দিয়ে কুপিয়ে বাবা আফসার শেখ (৬০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে নিজেদের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার দুপুরে আফসার শেখ স্থানীয় বৌবাজার থেকে কেনাকাটা শেষে বাড়িতে ফেরেন। এ সময় তাঁর ছেলে মো. খায়রুল ইসলাম বাড়িতে অবস্থান করছিল। বাড়িতে প্রবেশের পরপরই খায়রুল নেশা করার জন্য বাবার কাছে টাকা দাবি করে। কিন্তু আফসার শেখ টাকা দিতে অস্বীকৃতি জানালে খায়রুল তাঁকে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে রান্নাঘরে ব্যবহৃত ধারালো বটি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, খায়রুল ইয়াবা সেবনে আসক্ত ছিল। প্রায়ই সে নেশার জন্য বাবার কাছে টাকা চাইত। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবাকে মারধর করত। বৃহস্পতিবারের ঘটনার সময় খায়রুলের মা ও স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়া ছেলে খায়রুলকে আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...