বিজ্ঞাপন
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ (বিপিএম-সেবা), ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক, জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র অনুদান বোর্ড ও বিটিভি প্রিভিউ কমিটির সদস্য সাবরিনা বিনতে আহমেদ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান এবং সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু।
অনুষ্ঠান চলাকালে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ফিল্টার সংস্কার ও আধুনিকীকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, নবীন শিক্ষার্থীদের আগামীর পথচলা জ্ঞান, মানবিকতা, সাফল্য ও দেশসেবার দৃঢ় প্রত্যয়ে সমৃদ্ধ হবে। আলোচনা পর্ব শেষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...