Logo Logo

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১


Splash Image

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ মো. আকবর শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টা থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের পরিচালিত অভিযানে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত মো. আকবর শেখের নিজ দখলীয় বসতঘর থেকে ৩০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ আকবর শেখকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকবর শেখ ঘোনাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মো. ছালাম শেখ এবং মাতার নাম মৃত আমেনা খাতুন।

অভিযান-পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ তাজ উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তার আকবর শেখের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...