বিজ্ঞাপন
ফাউন্ডেশনটির বিভিন্ন তথ্য, কার্যক্রম ও প্রয়োজনীয় কাগজপত্র সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই করে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফাউন্ডেশনটিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ইউসুকা ফাউন্ডেশনের প্রতিনিধিদের হাতে নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।
দীর্ঘ প্রতীক্ষা ও যাচাই-বাছাই শেষে সরকারি নিবন্ধন পাওয়ায় ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারি নিবন্ধন পাওয়ার মধ্য দিয়ে ইউসুকা ফাউন্ডেশনের সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...