Logo Logo

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধি।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা।


বিজ্ঞাপন


শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে।

জানাগেছে, রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা লাঠি-সোঠা নিয়ে মিছিল বের করে। এর এক প্যায়ে নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

অপরদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাংচুর করা হয়। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান বলেন, বিএনপি কায্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি।

এ ব্যাপারে রাত এগারোটা ১০ মিনিটের দিকে টুঙ্গিপাড়া থানার ওসি মো: আইয়ুব আলী মুঠোফোনে বলেছেন, আগুন দেয়ার বিষয়টি আমার জানা নেই। তাই এ ব্যাপারে কোন মন্তব্য করতে পারছি না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...