বিজ্ঞাপন
উপজেলার গারুরিয়া ইউনিয়নের চর-আউলিয়াপুর গ্রামে ৩৩ শতক জমিতে প্রাথমিক পর্যায়ে নির্মিত এই কবরস্থানটি সকল মুসলিম নর-নারীর মৃতদেহ দাফনের জন্য উম্মুক্ত ঘোষণা করা হয়েছে।
এলাকার বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল হোসেন হাওলাদারের ব্যক্তি উদ্যোগে মুসলিম গন মানুষের লাশ দাফনের জন্য নিজ মালিকানাধীন ৩৩ শতক জমি কবরস্থানের জন্য দান করে দেওয়া হয়েছে। তার এই মহৎ উদ্যোগকে ইতি মধ্যে সাধুবাদ জানিয়েছে সর্বসাধারণ। কামাল হোসেনের ভাই স্হানীয় ইউপি সদস্য মোঃ ফারুক হোসেনের ঐকান্তিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় এই মহৎ কর্মটি বাস্তবায়িত হয়েছে।
স্হানীয় বাসিন্দারা জানান, এলাকায় সর্বসাধারণের জন্য নির্ধারিত কোন কবরস্থান না থাকায় এত দিন মৃতদেহ দাফন নিয়ে অনেক পরিবারকে বিপাকে পরতে হয়েছে। বিশেষ করে যাদের নিজস্ব কোন জমি নাই তাদের মৃত দেহ দাফনে সংশ্লিষ্ট পরিবারগুলোকে অনেক সমস্যায় পড়তে হতো। নতুন এই কবরস্থানটি প্রতিষ্ঠার পরে এলাকার সাধারণ মানুষের দীর্ঘ দিনের একটি বড় সমস্যার সমাধান হয়েছে।
জমিদাতা মোঃ কামাল হোসেন হাওলাদার এবং ইউপি সদস্য ফারুক হোসেনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...