ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ই-মেইল বার্তায় এ প্রতিক্রিয়া জানান। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো পর্যবেক্ষণ বা মতামত রয়েছে কি না—জানতে চাওয়া হলে ওই মুখপাত্র বলেন, “এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে।”
বার্তায় দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যেতে চায়, যেন উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।”
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনীত এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
এর আগে, গত জুলাই মাসে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আদালতে আত্মসমর্পণ করার লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ওই বক্তব্যের প্রায় চার মাস পর গত সপ্তাহে রয়টার্সের আরেকটি প্রতিবেদনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার তথ্য সামনে আসে।
শেখ হাসিনার এই আবেদনের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে শুরু থেকেই ঢাকা তাঁকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের হাতে হস্তান্তরের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেও বরাবরই বিষয়টিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভিহিত করে আসছে নয়াদিল্লি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...