Logo Logo

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন


Splash Image

গোপালগঞ্জে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ শহরের বেদগ্রামে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনি।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বাংলাদেশ আনসার ও ভিডিপি সর্বদা দেশবাসীর পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলায় অশান্তি সৃষ্টিকারীদের হাত থেকে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়নের ৮টি প্লাটুন মাঠে দায়িত্ব পালন করবে।

তিনি জানান, মঙ্গলবার থেকে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আনসার সদস্যরা গোপালগঞ্জবাসীর জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে মো. আসাদুজ্জামান গনি বলেন, এ-সংক্রান্ত যেকোনো তথ্য বা সংবাদ অবিলম্বে আনসার কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এতে নিরাপত্তা কার্যক্রম আরও সফল ও কার্যকর করা সম্ভব হবে।

তিনি আরও জানান, সাধারণ মানুষের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...