বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
সভা স্থগিতের বিষয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী গণমাধ্যমকে জানান, বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই সদস্যকে ছাড়া বোর্ডের সভা করা সমীচীন হবে না। এ কারণে সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী বৈঠকের তারিখ শিগগিরই জানানো হবে।
এর আগে গত ৯ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিকপক্ষ থেকে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেদিন মালিকপক্ষ কোনো মজুরি প্রস্তাব উপস্থাপন করেনি। এ জন্য মালিকপক্ষকে প্রস্তাব তৈরির জন্য চার দিন সময় দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় সোমবারের তৃতীয় সভায় মালিকপক্ষের পক্ষ থেকে মজুরি প্রস্তাব উপস্থাপন এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা ছিল। তবে সভা স্থগিত হওয়ায় মজুরি নির্ধারণের প্রক্রিয়া আপাতত পিছিয়ে গেল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...