Logo Logo

মাগুরায় সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের ৭দফা দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি


Splash Image

সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরায় টানা তিন দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।


বিজ্ঞাপন


‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, মাগুরা’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলবে।

মাগুরা জেলায় কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) মাগুরা এবং মাগুরা আইটি অ্যান্ড বিএম কলেজ প্রাঙ্গণে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছেন। পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে গড়িমসির কারণে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

তারা আরও বলেন, বৈষম্যহীন বেতন কাঠামো বাস্তবায়ন করা হলে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা ও মনোবল বাড়বে, যা সার্বিকভাবে রাষ্ট্রীয় সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...