বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাতে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের শ্রীপুর গ্রামবাসীর আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “গোপালগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে আপনারা ধানের শীষে ভোট দিন। আপনাদের ভোটে যদি মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পাই, তাহলে সুখে-দুঃখে সেবক হিসেবে সব সময় আপনাদের পাশে থাকব।”
তিনি আরও বলেন, “আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। ধানের শীষে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিলে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার মানুষের বেকারত্ব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেব। পাশাপাশি রাস্তা-ঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করব।”
মাদক প্রসঙ্গে তিনি বলেন, “মাদক নির্মূলে শুধু প্রশাসন নয়, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই কাজে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন— কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হিরো মৃধা ও মো. ইনামুল হক, সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম সেলিম, সাজাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম ফরিদ, সাজাইল ইউনিয়ন বিএনপির নেতা মো. আকিজ মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...