বিজ্ঞাপন
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের উত্তর হাজরাবাড়ী দুর্গা মন্দির চত্বরে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
এস এম জিলানী বলেন, “আমি নির্বাচিত হতে পারলে আপনাদের সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করবো।” তিনি আরও বলেন, “নির্বাচিত হলে এ এলাকাকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমিতে পরিণত করবো। খেলাধুলার প্রসার ঘটিয়ে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে।”
উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি গৃহিণীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এ কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে। পাশাপাশি কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড, যার মাধ্যমে তারা বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশের প্রতিটি পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদ, নজরুল ইসলাম মহিন, অ্যাডভোকেট ইলিয়াছ হায়দার, অনিমেষ গাইনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...