Logo Logo

চাটখিলে ছাত্রদলের বিশাল আনন্দ র‍্যালি


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।


বিজ্ঞাপন


সোমবার (২ নভেম্বর) বিকেলে চাটখিল উপজেলা ও পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে স্থানীয় আলিম মাদ্রাসা মাঠে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাকিব হোসেন রাজের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চাটখিল পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব অশ্রু বিন্দু পাটোয়ারী এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত মিলন। এ সময় উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটির হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ বলেন, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং চাটখিলের মাটিতে ছাত্রদলকে একটি সুসংগঠিত ও অপরাজেয় শক্তিতে পরিণত করার লক্ষ্যেই নতুন এ কমিটি গঠন করা হয়েছে। সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজপথের যেকোনো কঠিন লড়াই-সংগ্রামে চাটখিল উপজেলা ছাত্রদল বরাবরের মতোই সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।

সভা সঞ্চালনাকালে উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব রাকিব হোসেন রাজ তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নতুন এ কমিটি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সময় রাজপথে আপসহীন থাকবে। কোনো অন্যায়-অবিচার ও স্বৈরাচারী মনোভাবকে ছাত্রদল প্রশ্রয় দেবে না। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চাটখিলকে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি অভেদ্য দুর্গ হিসেবে গড়ে তোলা হবে।

পরিচিতি সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে আলিম মাদ্রাসা মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চাটখিল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চাটখিল বাজার এলাকা।

পরে র‍্যালিটি পুনরায় আলিম মাদ্রাসা মাঠে এসে পৌঁছালে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...