বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ৭টায় ভজনপুর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন তেঁতুলিয়া উপজেলা পাথর-বালি লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সামনে ভজনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুর রহমান, উপজেলা পাথর-বালু সরবরাহকারী সমিতির সভাপতি, পাথর-বালু যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হাসান লাবু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোশারফ হোসেন এবং অ্যাডভোকেট আহসান হাবীব সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আনোয়ার হোসাইন বলেন, সড়কের দুই পাশে পাথর ও বালু স্তূপ করে রাখা এবং সেখানে লোড-আনলোডের কাজ করা যাবে না। রাস্তার ওপর জমে থাকা বালির স্তর সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সড়কের ওপর যেসব বালি জমে রয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে।
তিনি আরও বলেন, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাস্তার শোল্ডারসহ আশপাশের অংশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করা থেকেও বিরত থাকতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...