বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) গোপালগঞ্জ পৌর শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
অন্ত্যেষ্টিক্রিয়ার আগে রিনা রানী মধুর মরদেহ তাঁর দীর্ঘদিনের কর্মস্থল গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর সাবেক সহকর্মীরা কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, রিনা রানী মধু গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে দীর্ঘ ৩০ বছর সিনিয়র স্টাফ নার্স হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
তাঁর স্বামী রবীন্দ্রনাথ অধিকারী দৈনিক সংবাদের গোপালগঞ্জ জেলার নিজস্ব বার্তা পরিবেশক। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবি ও ইতিহাসবিদ হিসেবেও সারাদেশে সমধিক পরিচিত।
রিনা রানী মধুর মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...