বিজ্ঞাপন
এসআরবি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ ও একটি মোটরসাইকেলসহ নাইমুরকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় তাঁর সাথে থাকা আরও এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
এসআরবি আরও জানায়, এ ঘটনায় আটক ও পলাতক উভয়কে আসামি করে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত সমস্ত আলামত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কাশিয়ানী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...