শেখ রিমন (সভাপতি) ও মোর্শেদ (সাধারণ সম্পাদক)।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের বি-রিভার ক্যাফে রেস্তোরাঁয় আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মত কণ্ঠভোটে এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, প্রবীণ সাংবাদিক জাকির জোমাদ্দার এবং ‘দক্ষিনের কাগজ’-এর প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর পেশাদার সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটেছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় জানান, এই সংগঠন সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও পেশাগত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এই নতুন কমিটি বাকেরগঞ্জে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা নিশ্চিতকরণ, সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা এবং সামগ্রিক সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ও জোরালো ভূমিকা রাখবে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...