বিজ্ঞাপন
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত দিনাজপুর–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মতিউর রহমান বলেন, নির্বাচিত হলে বীরগঞ্জ ও কাহারোলে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, বীরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করা হবে এবং মা ও শিশুদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে উন্নয়ন ও ভালো কাজের প্রতিযোগিতামূলক রাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের কল্যাণই হবে তার রাজনীতির মূল লক্ষ্য।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাকিরুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী রাশেদুন নবী বাবু।
এ ছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার মজলিশে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান,সেক্রেটারি মকঞ্জুরুল ইসলাম, সহ-সেক্রেটারি মাওলানা কে এম দেলোয়ার হোসেন, পৌর শাখার আমির মুহা. মোসাদ্দেক হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুর রহমান, মিডিয়া বিভাগের সভাপতি আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি গোলাম নুর, ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ উপজেলা সভাপতি নুর শাহীনসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...