Logo Logo

শেষ মুহূর্তের প্রচারণায় উত্তাল রাজবাড়ী, ধানের শীষের মিছিলে নেতাকর্মীদের উচ্ছ্বাস


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি থাকতে রাজবাড়ী-১ আসনে প্রচারণার মাঠ কাঁপিয়ে দিলো বিএনপি। ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত বিশাল নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল নেমেছে, যা এক প্রকার জনসমুদ্রে রূপ নেয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী শহরের ঐতিহাসিক শহীদ খুশি রেলওয়ে মাঠে এই জনসমাগম ঘটে। নির্বাচনী আমেজে ভরপুর এই শোডাউন প্রমাণ করে ভোটের মাঠে ধানের শীষের অবস্থান কতটা সুসংহত।


বিজ্ঞাপন


বিকেল গড়াতেই রাজবাড়ী ও আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ ভোটার শহীদ খুশি রেলওয়ে মাঠে জড়ো হতে থাকেন। এ সময় পুরো মাঠ ও আশপাশের এলাকা ‘ভোট দেব কিসে—ধানের শীষে’, ‘১২ ফেব্রুয়ারি সারাদিন, ধানের শীষে ভোট দিন’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা শহরের নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে।

সমাবেশের শুরুতে সংক্ষিপ্ত পথসভায় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। তাঁরা ধানের শীষের প্রার্থী, রাজবাড়ীর মাটি ও মানুষের নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। পরে বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বক্তব্য শেষে তাঁর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

উক্ত গণমিছিল ও সমাবেশে জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সদস্য সচিব মুঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব (ভিপি) এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এম সবুর শাহিন। এছাড়াও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...