Logo Logo

গোপালগঞ্জে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত


Splash Image

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোপালগঞ্জে পুলিশ সদস্যদের নিয়ে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের আয়োজনে এই কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। ব্রিফিংকালে তিনি আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিউটিতে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার নির্বাচনী মাঠে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশ বাহিনীকে নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে অর্পিত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের পরিচয় দেওয়ার নির্দেশ দেন। নির্বাচনী পরিবেশ নষ্ট করার যেকোনো চেষ্টা কঠোর হাতে দমনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এই ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিট থেকে আগত বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

প্যারেড শেষে নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার সামগ্রিক প্রস্তুতির বিষয়ে পুলিশ সদস্যদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বুঝিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...