বিজ্ঞাপন
হঠাৎ বিস্ফোরণের শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের আশপাশে অবস্থানরত স্থানীয়রা ভীতসন্ত্রস্ত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। বিস্ফোরণের সময় স্কুল কেন্দ্রের সামনে লোকজনের চলাচল থাকলেও প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হচ্ছে। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে এবং এর পেছনের উদ্দেশ্য কী—তা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...