বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট দিতে আগেভাগেই কেন্দ্রের মাঠে অবস্থান করছেন বিপুলসংখ্যক নারী ভোটার। একইভাবে কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রেও নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৮৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সব ভোটকেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আসনভিত্তিক তথ্য অনুযায়ী, নোয়াখালী-১ আসনে মোট ১৪১টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ৫৩টি অতি গুরুত্বপূর্ণ। নোয়াখালী-২ আসনে ১১১টি কেন্দ্রের মধ্যে ৩৮টি অতি গুরুত্বপূর্ণ। নোয়াখালী-৩ আসনে ১৬৬টি কেন্দ্রের মধ্যে ৬০টি অতি গুরুত্বপূর্ণ, যা জেলার সর্বাধিক। নোয়াখালী-৪ আসনে ১৯৮টি কেন্দ্রের মধ্যে ৪২টি অতি গুরুত্বপূর্ণ। নোয়াখালী-৫ আসনে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ৫১টি অতি গুরুত্বপূর্ণ এবং নোয়াখালী-৬ আসনে ১০৪টি কেন্দ্রের মধ্যে ১৭টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, যা জেলার সর্বনিম্ন।
জেলার ছয়টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোনো ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের আগের রাতে হাতিয়ায় সামান্য উত্তেজনা থাকলেও কোনো কেন্দ্র আক্রান্ত হয়নি।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...