Logo Logo

ঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের জয়


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।


বিজ্ঞাপন


বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান অর্জন করেছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

ফলাফল ঘোষণার পর আসাদুজ্জামানের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আনুষ্ঠানিক ফলাফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ধারিত প্রক্রিয়ায় প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...