Logo Logo

বাকেরগঞ্জে ঢাকা গামী লাবিবা পরিবহন দূর্ঘটনায় নিহত-১, আহত-১০


Splash Image

বাকেরগঞ্জে ঢাকা গামী যাত্রীবাহী লাবিবা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাঁদে পড়ে যায়। এতে পরিবহনটির হেলপার জিহাদ নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় পরিবহনে থাকা ১০ জন যাত্রী আহত হয়েছেন।


বিজ্ঞাপন


১৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০০৫৪) পায়রা সেতু পার হয়ে মহাসড়কের দুধলমৌ নামক স্থানে পৌঁছলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাঁদে পড়ে যায়।

স্থানীয় লোকজন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা পরিবহনটি সড়কের পাশে খাঁদের মধ্যে পরে থাকতে দেখেন।দুর্ঘটনার দুই ঘন্টা পর পরিবহনটির খাঁদের নিচ থেকে হেলপার জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...