Logo Logo

প্রতিমন্ত্রী হচ্ছেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরকারিভাবে তাঁকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজয়ের পর থেকেই রাজবাড়ীর এই জনপ্রিয় নেতার মন্ত্রীত্ব পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুঞ্জন ও আলোচনা চলছিল। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন।

প্রতিমন্ত্রী হিসেবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে প্রটোকল ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সরকারিভাবে ফোকাল কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব আহমেদকে তাঁর ফোকাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নূরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ১ হাজার ৯২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৩ হাজার ৪৪৯ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত রাজকীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন রাজবাড়ীর এই কৃতি সন্তান। তাঁর এই অর্জনে রাজবাড়ী জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...