বিজ্ঞাপন
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) হল রুমে ‘পথশিশু অধিকার ফাউন্ডেশন’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য স্বেচ্ছাসেবী সম্মেলনে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে চকবাজার ব্লাড ডোনার'স ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ এম রিয়াজ কামাল হিরণ। এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-অর্থ সম্পাদক মোঃ আল মারুফ এবং মডারেটর মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ সাজ্জাদ ও আবদুল্লাহ আল নোমান।
সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে চকবাজার ব্লাড ডোনার'স ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ এম রিয়াজ কামাল হিরণ বলেন, “এই অর্জন আমার একার নয়; বরং এটি সংগঠনের প্রতিটি নিবেদিতপ্রাণ সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং রক্তদাতাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার সম্মিলিত স্বীকৃতি। যাঁরা প্রতিনিয়ত অসহায় ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা করে যাচ্ছেন, এই সম্মাননা তাঁদের সবার।”
তিনি আরও বলেন, “মানবিক কাজে এ ধরনের স্বীকৃতি আমাদের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয়। আগামী দিনেও আরও নিষ্ঠা, আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে আর্তমানবতার সেবায় চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব কাজ করে যাবে।”
পরিশেষে, স্বেচ্ছাসেবী কাজের মূল্যায়ন ও এই সম্মাননা প্রদানের জন্য চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব (CBDC)-এর পক্ষ থেকে ‘পথশিশু অধিকার ফাউন্ডেশন’-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি ফাউন্ডেশনটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...