Logo Logo

আরো ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন


Splash Image

কয়েক দিনের অস্থিরতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। গত রাত থেকে নতুন করে কোনো ধরনের অস্থিরতার খবর পাওয়া যায়নি। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে দুই প্লাটুন বিজিবিসহ মোট ১৫ প্লাটুন বিজিবি এবং সাত প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২১ নভেম্বর) সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কগুলোতে রিকশা, ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। শহরের বাজারগুলোতেও খুলেছে সব ধরনের দোকানপাট। পাশাপাশি বাজারে সাধারণ মানুষের উপস্থিতি ও কেনাকাটা বেড়েছে।

এদিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগামীকাল ২২ নভেম্বর থেকে সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, আগুনে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। গতকাল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন তিন বাহিনীর প্রধান। এ ছাড়া শহরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

তবে গত দুই দিন ধরে জেলায় নতুন করে কোথাও নাশকতার ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

এছাড়া গোপালগঞ্জে নতুন করে ২৬ প্লাটুনসহ মোট ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২৬ প্লাটুন আজ সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জ পৌঁছাবে বলে জানিয়েছেন- বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...