Logo Logo

বিলাইছড়িতে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন


Splash Image

রাঙামাটির বিলাইছড়িতে সেনাজোন (২৯ বীর)-এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ পালন করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২১ নভেম্বর) বিলাইছড়ি জোন (২৯ বীর) কর্তৃক দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে কোয়ার্টার গার্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় কর্তব্যরত সদস্যদের বাইরে জোন সদরের সব অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে পরে জোন সদরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে জোন কমান্ডার (২৯ বীর) লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসির নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এ সময় বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত যৌথ অভিযানের স্মরণে প্রতিবছর এ দিনটি পালন করা হয়। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে প্রীতিভোজে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

জানা গেছে, বিলাইছড়ি জোনের আওতাধীন সব আর্মি ক্যাম্পেও সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারদের উপস্থিতিতে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। এসব ক্যাম্পে বিশেষ দোয়া ও মোনাজাতের পাশাপাশি প্রীতিভোজের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...