Logo Logo

রাজবাড়ীতে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার


Splash Image

রাজবাড়ীর গোয়ালন্দে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)-এর অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২২ নভেম্বর) সকালে জেলার গোয়ালন্দ উপজেলার সোহরাব মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তুহিন মোল্লা ওই এলাকার ভানু মোল্লার ছেলে।

এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

এসআরবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার তুহিন একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্য সামনে রেখে এসআরবি-১০ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...