Logo Logo

শিবচরের ইউএনওর বদলির প্রতিবাদে মানববন্ধন, পুনর্বহালের দাবি


Splash Image

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের আকস্মিক বদলির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলাবাসী।


বিজ্ঞাপন


রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ইউএনও এইচ এম ইবনে মিজানকে বদলি করিয়েছে। তাঁর আন্তরিকতা, দায়িত্বশীলতা ও উদার আচরণে উপজেলাবাসী সন্তুষ্ট ও কৃতজ্ঞ। তাঁরা অবিলম্বে তাঁর বদলির আদেশ প্রত্যাহার করে শিবচরে পুনর্বহালের দাবি জানান।

বক্তারা আরও জানান, ইউএনওর পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, “আমাদের চাকরিটা বদলিযোগ্য। সরকার যেখানে আমাদের দায়িত্ব প্রদান করেন, সেখানেই সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সর্বদা সচেষ্ট থাকতে হয়। তবে আগে থেকে বিষয়টি জানতে পারিনি। আকস্মিকভাবেই বদলির আদেশ পেয়েছি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...