বিজ্ঞাপন
আজ রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল ও রুহুল আমিন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মাজহারুল আলম পান্না, কৃষিবিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, শ্রমবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শেখ, সহ-দপ্তর সম্পাদক কামাল হোসেন শেখ, যুব ও ক্রীড়া সম্পাদক সুমন হোসেন বাচ্চু, মহিলাবিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকার, সদস্য ফরমান মুন্সী, এস এম ইস্রাফিল ও খাইরুল আলম রিপন উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল আলম খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার এবং সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং তাঁদের ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...