Logo Logo

কর্ণফুলীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন


Splash Image

বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ১ নম্বর চরলক্ষ্যা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার খুইদ্দ্যারটেক সংলগ্ন এইচটি কমিউনিটি সেন্টারে চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য আবদুল গফুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন চরলক্ষ্যা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাসান মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. ছালেহ জহুর।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিএম জসীম উদ্দিন হায়দার, কর্ণফুলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ, চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম হানিফ। ইউপি সদস্য নাছির ও ইলিয়াস এবং শ্রমিক দল নেতা মো. মনির।

এ ছাড়া উপস্থিত ছিলেন মো. দস্তগীর, মনির আহমেদ, মো. ইলিয়াস, হাসান, ইকবাল, ছিদ্দিক, মোহাম্মদ হোসেন, মো. জসীম, হানিফ, মাহবুব, আলমগীর ও ফাহিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ চরলক্ষ্যা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে উপযুক্ত পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...