Logo Logo

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপির নেতার পদত্যাগ


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন কুশলী ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস মোল্লা।


বিজ্ঞাপন


বুধবার (২২ নভেম্বর) দুপুর ২ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের চরকুশলী এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইলিয়াস মোল্লা বলেন, আমি সাধারন কয়েকদিনের জন্য বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতির কারণে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও কুশলী ইউনিয়নে দলটির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড আমাদের পছন্দ হয়নি। তাই সম্পূর্ণ সচেতনভাবে ও স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে বিভিন্ন পরিস্থিতি ও ভয়ভীতির মুখে তিনি বিএনপিতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। তবে দলে যুক্ত হওয়ার পর থেকেই দলটির সামগ্রিক কর্মকাণ্ড তাঁর মনঃপুত হয়নি।

স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঘোষণা দেন যে, এখন থেকে তিনি বিএনপির সঙ্গে আর কোনো সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকবেন না। পাশাপাশি ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...