বিজ্ঞাপন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতিমধ্যে শহীদ মিনার চত্বর ধোয়া মোছা ও দেয়ালে রংয়ের কাজ ও রাতের জন্য লাইটিংয়ের কাজ এবং সার্বিক নিরাপত্তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
২১ শে ফ্রব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিনটি ইতিহাসের পাতায় বাঙ্গালী জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। একমাত্র বাংলাদেশের জনগনই তাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতির দাবীতে রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে বিশ্ব মানচিত্রে নাম লিখেছে।
বীরত্ব গাথা সেই অমর ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এদিন রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে থাকে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পেশাজীবি, ছাত্র - শিক্ষক সহ পৃথিবীর বাংলা ভাষা ভাষী মানুষ।
বাকেরগঞ্জের সাহেবগঞ্জ বারী বাজারে অবস্হিত উপজেলার এক মাত্র কেন্দ্রীয় শহীদ মিনার।প্রতি বছর এখানে ২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে এখানে শ্রদ্ধা জানাতে আসবে নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র - ছাত্রীবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...