Logo Logo

চাটখিলে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চাটখিল উপজেলা জেলা পরিষদ অডিটরিয়ামে এই মাহফিলের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। চাটখিল উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবু হানিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল এবং সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামিম।

এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, আলা উদ্দিন ভূইয়া, ইমাম হোসেন টিপু, গোলাম মোস্তফা ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ এবং দেলোয়ার হোসেন স্বপনসহ দলীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, ফখর উদ্দিন ফিরোজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক এবং উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যথাক্রমে ইউসুফ উন নবী বাবু ও মোজাম্মেল হোসেন লল্টু।

ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, ইঞ্জিনিয়ার ফারুক এবং রিয়াজ খন্দকারসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...