Logo Logo

১৩ ঘণ্টার ব্যবধানে আবারও দেশজুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত


Splash Image

দেশে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। তবে এই কম্পনে এখন পর্যন্ত কোনো এলাকা থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

এর আগে গত বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে।

বুধবার রাতের ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার। মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে পর পর দুটি কম্পন জনমনে কিছুটা আতঙ্ক সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প সময়ের ব্যবধানে এই ধরনের ভূ-কম্পন ভূ-গর্ভস্থ প্লেটের নড়াচড়ার ইঙ্গিত দেয়। তবে আজ দুপুরের ভূমিকম্পটির মাত্রা কম থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা তেমন ছিল না। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...