Logo Logo

পার্সোনাল লাইফ জাজ না করে মিউজিক নিয়ে ভাবুন : নোবেল


Splash Image

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

গানের চেয়ে ব্যক্তিগত নানা বিতর্কে বারবার শিরোনাম হওয়া কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল আবারও আলোচনায় এসেছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পরদিন মঙ্গলবার আপোসের শর্তে আদালত থেকে জামিন পেয়েছেন এই বিতর্কিত গায়ক।


বিজ্ঞাপন


জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভুল স্বীকার করে ভক্ত ও দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন নোবেল। তিনি বলেন, “আমার সব দর্শক-শ্রোতা আমাকে ভালো করে বোঝেন। মানুষ মাত্রই ভুল করে, তাই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।”

মুক্তি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও জানান যে, শুরু থেকেই তার বিশ্বাস ছিল তিনি আপোসের মাধ্যমে মুক্তি পাবেন।

নিজের জীবনযাপন নিয়ে নেতিবাচক মন্তব্যের জবাবে নোবেল বলেন, “আমি বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন। তবে যারা আমার লাইফস্টাইলের কারণে আমাকে ঘৃণা করেন, তাদের বলছি—এটা একটু ভুলে যান। আমার পার্সোনাল লাইফটা জাজ না করে আমার মিউজিকটা নিয়ে ভাবুন।”

তিনি দর্শকদের অনুরোধ করেন তার ব্যক্তিগত জীবনের ত্রুটিগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য।

আক্ষেপের সুরে এই গায়ক আরও বলেন, “একটা মানুষ যখন জেলে যায়, তখন সে সাধারণভাবেই যায়। কিন্তু আমি যখন জেলে যাই বা আমার যখন মামলা হয়, তখন পুরো বাংলাদেশের মানুষ তা জেনে যায়! দেখেন ভাই, কী রকম একটা বিষয়!”

নিজের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন জাতীয়ভাবে আলোচিত হওয়া নিয়ে তিনি কিছুটা বিরক্তিও প্রকাশ করেন।

উল্লেখ্য, ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো থেকে পরিচিতি পাওয়া এই শিল্পীর ক্যারিয়ার দীর্ঘদিনের নানা বিশৃঙ্খলা ও আইনি জটিলতায় বাধাগ্রস্ত হচ্ছে। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি এখন সংগীতের মাধ্যমে নতুনভাবে ফেরার ইঙ্গিত দিলেও তার এই পরিবর্তন কতটুকু স্থায়ী হবে, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...