Logo Logo

আবারও সিংগাতির এরশাদ চৌধুরীরর তাণ্ডব, কৃষকের ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ।


Reporter Image

রিপন

Splash Image

বাগেরহাটের মোল্লারহাট উপজেলার সিংগাতি গ্রামে বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।


বিজ্ঞাপন


এ ঘটনায় মৃত বাঁশি চৌধুরীর ছেলে অসিকার চৌধুরী বাদী হয়ে মোল্লারহাট থানায় একটি এজাহার দায়ের করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারের সঙ্গে এরশাদ চৌধুরী ও তার অনুসারীদের দীর্ঘদিনের বিরোধ ও মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। এর জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে বসতবাড়ি ও গোয়ালঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘরে থাকা পরিবারের সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান। এসময় হামলাকারীরা গোয়ালঘর থেকে গরু-বাছুর নিয়ে যায় বলেও দাবি করা হয়েছে।

এজাহারে সিংগাতি এলাকার এরশাদ চৌধুরী (৫৫)সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর মোল্লারহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী পরিবারের বড় ছেলে ও মামলার বাদী অসিকার চৌধুরী গণমাধ্যমকে বলেন, ইফতার শেষে নামাজের প্রস্তুতির সময় তাদের বাড়িতে আগুন দেওয়া হয় এবং গোয়ালঘর থেকে গরু-বাছুর নিয়ে যাওয়া হয়। তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...