Logo Logo

রাজাপুরে ১০ পিস ইয়াবাসহ তিন যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের মীরের হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরিজনা গ্রামের মো. আফজাল হাওলাদারের ছেলে মো. আবির হাসান (২০), একই এলাকার মো. হান্নান খলিফার ছেলে মো. আবুজরগিফারি (২১) এবং সাউথপুর গ্রামের মৃত মো. মোফাজ্জেলের ছেলে মো. নূরনবি (২১)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মীরের হাট বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ওই তিন যুবকের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও সাত দিন কারাদণ্ড ভোগ করতে হবে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক যুবসমাজ ও সামাজিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। রাজাপুরকে মাদকমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...